সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ০৩ জেলেকে ১ বছরের কারাদণ্ড
০৯ মে, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ০৩ জেলেকে ১ বছরের কারাদণ্ড

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-১০-২০২০ ১২:৫৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ০৩ জেলেকে ১ বছরের কারাদণ্ড

আব্দুল লতিফঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ০৩ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫(ক) ধারায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১৫অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন। সাজা প্রাপ্ত আসামিরা হলেন উমারপুর ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মোঃ সেলিম (২৫), পিতা, মৃত ছালাম মন্ডল। মোঃ সাইফুল ইসলাম (২১), পিতা মোঃ ছানোয়ার হোসেন।

মোঃ কাউসার (২২), পিতা হারুন অর রশিদ। এ সময় ০৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে , মা ইলিশ রক্ষায় সারা দেশের মতো বুধবার থেকে চৌহালী উপজেলায় অভিযান শুরু হয়েছে


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-১০-২০২০ ১২:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 437 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com