বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহানকে ছাত্রলীগের সংবর্ধনা
০১ মে, ২০২৬ ০৫:১৮ পূর্বাহ্ন

  

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহানকে ছাত্রলীগের সংবর্ধনা

দিলীপ গৌর
১৬-১০-২০২০ ১২:৫০ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহানকে ছাত্রলীগের সংবর্ধনা

শাহজাদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার শাহজাদপুরে আগমন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করে। এ উপলক্ষে আজ ১৬ অক্টোবর শুক্রবার প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মযহারুল ইসলামের শক্তিপুরস্থ বাসভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, সহ-সভাপতি আরিফ হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ সায়েম প্রমুখ।

সংবর্ধনা সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     

 


দিলীপ গৌর ১৬-১০-২০২০ ১২:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com