স্থানান্তরিত ভবনে... শাহজাদপুরে আয়কর অফিসের শুভ উদ্বোধন
০১ মে, ২০২৬ ০৫:২২ পূর্বাহ্ন

  

স্থানান্তরিত ভবনে... শাহজাদপুরে আয়কর অফিসের শুভ উদ্বোধন

দিলীপ গৌর
১৬-১০-২০২০ ১১:৫১ পূর্বাহ্ন
স্থানান্তরিত ভবনে... শাহজাদপুরে আয়কর অফিসের শুভ উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে আয়কর অফিস নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন আব্দুস ছাত্তার ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায়।

কর অঞ্চল বগুড়ার, সার্কেল-১২, শাহজাদপুরের উপ কর কমিশনার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদ হোসেন ও কর অঞ্চল বগুড়ার পরিদর্শী রেঞ্জ-২ এর অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সিরাজগঞ্জ আয়কর আইনজীবি সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম শাহু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় আয়কর অফিসের কর পরিদর্শক রাশিদুল হক খান। উল্লেখ্য পৌর এলাকার মনিরামপুর বাজারের মওলানা ছাইফ উদ্দিন এহিয়া মার্কেটের তৃতীয় তলা থেকে আয়কর অফিস বিসিক বাসষ্ট্যান্ডের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন আব্দুস ছাত্তার ভবনে স্থানান্তর করা হয়।
     

 


দিলীপ গৌর ১৬-১০-২০২০ ১১:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com