সলঙ্গার চৈত্রহাটি মন্দিরের জমি রক্ষা ও আদিবাসীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে বিক্ষোভ সমাবেশ
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

  

সলঙ্গার চৈত্রহাটি মন্দিরের জমি রক্ষা ও আদিবাসীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-১০-২০২০ ০৮:৫২ পূর্বাহ্ন
সলঙ্গার চৈত্রহাটি মন্দিরের জমি রক্ষা ও আদিবাসীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে বিক্ষোভ সমাবেশ
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গার চৈত্রহাটি জগদিশ্বরী কালিমাতা মন্দিরের জায়গা-জমি ভুমিগ্রাসীদের হাত থেকে রক্ষা সহ আদিবাসীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জে মুক্তির সোপান চত্বরে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের লোকজন যুগ যুগ ধরে সলঙ্গার চৈত্রহাটি শ্রী শ্রী জগদ্বিশ্বরী মাতা মন্দিরের ভক্ত। এ মন্দিরটির নামে ৩শ ৪২ একর সম্পত্তি রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন জেলা এমনকি ভারত থেকে এসেও এখানে পূজা করেন। কতিপয় ভূমিদস্যু মন্দিরের এই সম্পত্তি জবর করেছেন এবং আরও দখলের পায়তারা করছেন। জমি দখলের উদ্দেশ্যে আদিবাসীদের উপর হামলা ও মারপিট সহ মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন তারা। বক্তারা অবিলম্বে চৈত্রহাটি মন্দিরের জমি রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ ১২ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আদিবাসীদের শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ সৃষ্টির দাবী জানান। সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দু মুন্ডা, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল চন্দ্র পাহান বক্তব্য রাখেন।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-১০-২০২০ ০৮:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 617 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com