বাংলাদেশি পাইলটরা চীন থেকে ৭ প্রশিক্ষণ প্লেন উড়িয়ে আনলেন
২১ এপ্রিল, ২০২৬ ০৩:৫০ পূর্বাহ্ন

  

বাংলাদেশি পাইলটরা চীন থেকে ৭ প্রশিক্ষণ প্লেন উড়িয়ে আনলেন

আব্দুল জলিল
১৬-১০-২০২০ ০৭:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশি পাইলটরা চীন থেকে ৭ প্রশিক্ষণ প্লেন উড়িয়ে আনলেন

স্টাফ রিপোর্টারঃ

 চীন থেকে বিমান বাহিনীর জন্যে সদ্য কেনা সাতটি বিমান দেশে আনা হয়েছে। আইএসপিআর জানায়, চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় অত্যাধুনিক সাতটি কে-৮ডাব্লিউ প্রশিক্ষণ এয়ারক্রাফ্ট কেনা হয়েছে। এগুলো চীনের দেহং মাংসি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর নিজস্ব বৈমানিকরা উড়িয়ে নিয়ে আসেন। সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে (১৫ অক্টোবর)বৃহস্পতিবার চট্টগ্রামে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে প্লেনগুলো অবতরণ করে। এই মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। সফল অবতরণের পর বিমানবাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক অভ্যর্থনা জানানো হয় বৈমানিকদের। এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৬-১০-২০২০ ০৭:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com