ছাত্রনেতা রানা কাজিপুরের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী
০৭ নভেম্বর, ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন

  

ছাত্রনেতা রানা কাজিপুরের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী

আব্দুল জলিল
১৫-১০-২০২০ ১০:৫২ অপরাহ্ন
ছাত্রনেতা রানা কাজিপুরের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রচার প্রচারণায় নেমেছেন সরকারি দলের নেতাকর্মিরা। প্রত্যেকেই দুর্গাপূজার শুভেচ্ছার পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাঠে নিজের অবস্থানকে জানান দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন কাজিপুর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও মেহেনত ট্রেডিং এর চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী রানা আহম্মেদ।

 তিনি জানান, দল যদি চান তাহলে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সোনামুখী ইউনিয়নের মানুষের খেদমত করে যাবো। তিনি আরও জানান, মরহুম নেতা মোহাম্মদ নাসিম ছিলেন আমার বটবৃক্ষ। এখন তার পুত্র এবং কাজিপুরের বর্তমান কান্ডারি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব আমার নেতা। তিনি চাইলে আমি সোনামুখী ইউনিয়নবাসির সুখে-দুঃখে পাশে থাকবো। 


আব্দুল জলিল ১৫-১০-২০২০ ১০:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com