তাড়াশে আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই
২৯ এপ্রিল, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

  

তাড়াশে আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-১০-২০২০ ১০:৩০ অপরাহ্ন
তাড়াশে আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে আগুনে আজাদুল ইসলাম নামের এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে সর্বশান্ত হয়ে গিয়েছে ওই কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস মেলা পাড়ার খোরশেদ আলমের ছেলে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা টি ঘটে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়রা ও মহিউদ্দিন খন্দকার মিঠু জানান, সন্ধ্যায় আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্য তা ছড়িয়ে পড়ে থাকার টিনের ঘর, আসবাবপত্র, চাল, ধানসহ যাবতীয় জিনিসপত্র আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রনে আনতে না পারায় তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লেগেছে, আনুমানিক ৩লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্ত কৃষক আজাদুল ইসলাম জানান, ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পড়নের এক কাপড়ে বের হয়ে তার মামা শশুড়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-১০-২০২০ ১০:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 397 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com