বেলকুচিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
০৯ মে, ২০২৬ ০২:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-১০-২০২০ ০৯:০১ অপরাহ্ন
বেলকুচিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের তামাই কুঠিপাড়া গ্রামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই কুঠিপাড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। কনের বাড়ী তামাই কুঠিপাড়া গ্রামে। সে স্থানিয় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী (১১) এর সাথে রানীপুরা গ্রামের যুবক (২৬) এর বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের মাতাকে বাল্যবিয়েরর কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলার সভাপতি বাবু জয় শংকর, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-১০-২০২০ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com