শাহজাদপুরে ২ নারী ও ৬ জনকে পিটিয়ে আহত
০১ মে, ২০২৬ ০৬:৩৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ২ নারী ও ৬ জনকে পিটিয়ে আহত

দিলীপ গৌর
১৪-১০-২০২০ ০৫:২১ অপরাহ্ন
শাহজাদপুরে ২ নারী ও ৬ জনকে পিটিয়ে আহত

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল গ্রামে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা, মারপিটের ঘটনায় ৩ নারীসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। তন্মদ্ধে গুরুতর আহত শাহিদা খাতুন (২৫) কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে পোতাজিয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর আহতরা হলেন, শফিউদ্দিন মোল্লা (৬০), তার মেয়ে বিলাসী খাতুন (৩৫), তাসলিমা (১৬), ছেলে জাকের ও মেহের। আহতদের মধ্যে শফিউদ্দিন, বিলাসী, জাকের মেহেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১১ অক্টোবর রোববার বেলা ৪ টার দিকে ঘটেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় শফিউদ্দিন মোলা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ পেশ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল গ্রামের আনার (৫০), আফসার (৫২), হেলালের নেতৃত্বে কামরুল, হাচেন, সোহেল, শরিফ, সিরাজুলসহ ১৩/১৪ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শফিউদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ৩ নারীসহ ৬ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর আহত করে। এ বিষয়ে শাহজাদপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই খলিল জানান, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’
 

 


দিলীপ গৌর ১৪-১০-২০২০ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com