শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-১০-২০২০ ০১:০০ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : বহিরাগত লোক সমাগম করে পকেট কমিটি করার অভিযোগ উঠেছে রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়ন বিএনপির আহবায়ক আ: রাজ্জাকের বিরুদ্ধে। আহবায়ক কমিটির সদস্য মোতালেব হোসেন মঙ্গলবার ( ১৩ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান,আ: রাজ্জাক গত ১১ অক্টোবর ৩ নং কয়ড়া ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠনে তার পছন্দের লোকদের দেয়। কিন্তু সেই কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলা বিএনপির কোন নেতৃবৃন্দ ছিলেন না।
বরং বহিরাগত কিছুলোক সমাগম করে ইচ্ছেমত কমিটি গঠন করেন। ইউনিয়ন বিএনপির তৃণমুল নেতাকর্মীরা ঐ কমিটি মেনে নিবেন বলে অবিলম্বে উক্ত কমিটি বাতিল দাবী করেন। এ বিষয়ে আহবায়ক আ: রাজ্জাকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com