বেলকুচি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রেজার মুকুন্দগাতীতে মতবিনিময় সভা
০৮ নভেম্বর, ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন

  

বেলকুচি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রেজার মুকুন্দগাতীতে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-১০-২০২০ ০৯:১০ অপরাহ্ন
বেলকুচি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রেজার মুকুন্দগাতীতে মতবিনিময় সভা
জহুরুল ইসলাম: আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি পৌর সভার মেয়র পদপ্রার্থী যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে বেলকুচির পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় ও সমাজ সেবক হাজী রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি পৌর মেয়র পদপ্রার্থী সাজ্জাদুল হক রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাজাহান আলী সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজল হক খান ঘোষন, বড়ধুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ, বেলকুচি পৌর কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিক, সমাজ সেবক চাঁন মোহাম্মদ প্রামানিক, হাজী সোরহাব আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রামানিক, যুবলীগ নেতা আশরাফ আলী, বেলকুচি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু নাসের বক্কার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, তারুণ্যর অহংকার তরুন সমাজ সেবক যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাকে বিপুল ভোটে নির্বাচিত করে পৌর মেয়র হিসেবে তাকে দেখতে চায়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-১০-২০২০ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 567 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com