শিরোনামঃ
দিলীপ গৌর ১৩-১০-২০২০ ০৭:০৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: চেক প্রতারণা মামলায় আব্দুল হান্নান মন্ডল নামের এক ব্যক্তিকে ১৮ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। জানা গেছে, শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছ থেকে গত দুই বছর আগে আব্দুল হান্নান ৩০ লক্ষ টাকা ধার নেয়।
এর মধ্যে সে গত ০৭/০৮/২০১৮ ইং তারিখে শাহজাদপুর সোনালী ব্যাংক শাখার ১৮ লক্ষ টাকার একটি চেক প্রদান করে। উক্ত চেকে সমুদয় টাকা না থাকায় চেক গ্রহণকারী ব্যাংক থেকে চেক ডিজ-অনার রিপোর্ট নিয়ে ০৪/১০/২০১৮ ইং তারিখে আব্দুল হান্নানের বিরুদ্ধে আদালতে চেক ডিজ-অনার মামলা করে। উক্ত মামলার প্রেক্ষিতে আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বিজ্ঞ আদালতের বিচারক সাইফুল ইসলাম উপরোক্ত রায় প্রদান করেন। আব্দুল হান্নান মন্ডল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাঙ্গলগড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com