শিরোনামঃ
দিলীপ গৌর ১৩-১০-২০২০ ০৬:২২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে সর্বস্তরের জনতার ব্যানারে করতোয়া সেতুর দু‘পাশের সংযোগ সড়কের স্বাভাবিক উচ্চতা করার দাবীসহ একাধিক দাবীতে আজ ১৩ অক্টোবর মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অন্যান্য দাবীগুলোর মধ্যে ছিল, শাহজাদপুর থেকে এনায়েতপুর, শাহজাদপু থেকে কৈজুরী রাস্তা প্রসস্থকরণ, হামলাকোলার ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ অপসারণ এবং সড়কের গুরুত্বপূর্ণ স্থান সমূহে বাতি জালানো ইত্যাদি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, মেয়র পদপ্রার্থী মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, কাউন্সিলর জামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে মাদরাসার ছাত্ররাসহ বিভিন্ন শ্রেনী-পেশার অংশগ্রহণ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com