শাহাজাদপুরে ১ মন গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২
০১ মে, ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন

  

শাহাজাদপুরে ১ মন গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

দিলীপ গৌর
১৩-১০-২০২০ ০৫:১৮ অপরাহ্ন
শাহাজাদপুরে ১ মন গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ১২ অক্টোবর সোমবার গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট (অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২

এর স্পেশাল কোম্পানীর আভিযানিক দল শাহাজাদপুর উপজেলার বগুড়া টু নগরবাড়ী মহাসড়কের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসময় বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-০২২০) তল্লাশী করে ৪০ কেজি গাঁজা , ০২ টি মোবাইল, ০২ টি সিম সহ পাবনা জেলার ফরিদপুর থানার সোহরাব আলী প্রামানিকের পুত্র ফরিদুল ইসলাম (৩১) ও শাহজাদপুর উপজেলার নগর বায়ড়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র আলম হোসেন (২৬) কে গ্রেপ্তার করা হয়।

 আজ ১৩ অক্টোবর মঙ্গলবার দুই গাঁজা ব্যবসায়ীকে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা করা হয়েছে।


দিলীপ গৌর ১৩-১০-২০২০ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 484 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com