চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা
২৫ জুন, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-১০-২০২০ ০৪:১৬ অপরাহ্ন
চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিশেষ বর্ধিত সভা হয়েছে। মঙ্গলবার(১৩ অক্টোবর) সকাল ১০টায় আ'লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার , উপজেলা আ'লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া , উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর (হাবিব) ৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা, থানা ও ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম বলেন, আগামী দুই মাসের মধ্যে উপজেলা অন্তর্গত সকল উপজেলা ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন করে মেয়াদ উর্ত্তীণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়া হবে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ মোঃ আরিফ সরকার বলেন, কোনো বিতর্কিত লোক স্বেচ্ছাসেবকলীগের ঠাঁই পাবে না৷ স্বেচ্ছাসেবকলীগের বিতর্কিতদের নেতা নির্বাচন করা হয় না৷ স্বেচ্ছাসেবকলীগের এসে ব্যক্তিগত লোভ-লালসার কারণে কেউ কেউ বিতর্কিত হয়৷ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন , উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ইমরুল হাসান ,সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাজিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,খাষপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু দাউদ রানা ,মনিরুল ইসলাম, আবুল বাশার প্রমুখ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-১০-২০২০ ০৪:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com