তাড়াশে কৃষি জমিতে হ্যাচারী ও ফার্ম গন্ধে অতিষ্ট এলাকার লোকজন
২২ এপ্রিল, ২০২৬ ০৮:০১ অপরাহ্ন

  

তাড়াশে কৃষি জমিতে হ্যাচারী ও ফার্ম গন্ধে অতিষ্ট এলাকার লোকজন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-১০-২০২০ ১০:৩৯ পূর্বাহ্ন
তাড়াশে কৃষি জমিতে হ্যাচারী ও ফার্ম গন্ধে অতিষ্ট এলাকার লোকজন

আশরাফুল ইসলাম রনি:
কৃষি জমিতে কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট এ ঘোষনাকে উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার  দেশীগ্রাম ইউনিয়নের উত্তর সীমান্তবর্তী টাগড়া গ্রামের উত্তর পার্শ্বে প্রায় ৯ একর তিন ফসলী কৃষি জমির উপর মেসার্স ব্রিডার এগো ফার্ম এ্যান্ড হ্যাচারী নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। 
সরেজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, টাগরা ও সুহারা মৌজায় ২০১৭ ও ২০১৮ সালে মেসার্স ব্রিডার এগ্রো ফার্ম এ্যান্ড হ্যাসারীর স্বতাধিকারী মাসুম মিয়া উপজেলার টাগরা গ্রামের নইমুদ্দিন ও সুহারা গ্রামের আব্দুল আলিমের নিকট থেকে প্রায় ৯ একর জমি কিনে নেন। 
স্থানীয়রা জানান, মূলতঃ সে সময় মালিক পক্ষ এলাকাবাসীদের জানান সেখানে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আর হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলায় বিক্রয় করা জমির মালিকরা বাজার মুল্যের চেয়ে কম মুল্যে ওই জমিগুলো বিক্রি করে দেন। আর জমি কেনার পর এক  বছরের মধ্যেই ওই সব ৩ ফসলী জমিতে মাটি ভরার করার কাজ শুরু করেন মালিক পক্ষ।  মাটি ভরাটের পর তারা প্রথমে চারিদিকে বাউন্ডারী ওয়াল করে ভিতরে নির্মাণ কাজ শুরু করেন। 
কর্তৃপক্ষ জমি কেনার প্রতিশ্রুতি ভঙ্গ করে সেখানে মেসার্স ব্রিডার এগো ফার্ম এ্যান্ড হ্যাচারী গড়ে তোলার পর লেয়ার মুরগী পালন ও ডিম থেকে বাচ্চা ফুটানোর কারখানা করে ফেলেন। বর্তমানে সেই ফার্মের লেয়ার মুরগীর বিষ্ঠার গন্ধে স্থানীয়রা অতিষ্ট হয়ে পরেছে। 

একাধিক স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফার্মের বাউন্ডারীর ভিতরে এলাকার লোকজনকে ঢুকতে দেওয়া না। কাজেই তারা প্রথমে বুঝতে পারে নাই সেখানে কি হচ্ছে । আর এখন মুরগীর বিষ্ঠার দুগন্ধ বের হচ্ছে সেখান থেকে।  ফলে বর্তমানে  এলাকার লোকজন বুঝতে পারছে এখানে লেয়ার মুরগীর ফার্ম গড়ে তোলা হয়েছে। এমনকি ওই ফার্মের দুইটি স্থানে প্রধান দুইটি গেটে প্রতিষ্ঠানের কোন সাইন বোর্ড ব্যবহার করা হয়নি। 
এছাড়া  টাগড়া চৌরাস্তা থেকে রানীর সড়কের ফার্ম এলাকায় ব্রীজের মুখ বন্ধ করে ফার্ম গড়ে তোলা হয়েছে। ফলে ফার্মের উত্তর মাঠের পানি নিস্কাষনের পথ বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টিপাতে পানি নিস্কাষন হতে না পেরে জমির ফসল বিনষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।  মনির উদ্দিন, নবীর উদ্দিন , যুবলীগ নেতা সুলতান মাহমুদ সহ স্থানীয়রা জানান,  ফসলী মাঠের পানি নিস্কাষনের একমাত্র পথ ওই  ব্রীজের মুখ বন্ধ করে ফার্ম নির্মাণ করা হয়েছে। আর এর প্রতিবাদ করতে গেলে ফার্মের মালিকের লোকজন  চাদাবাজির মামলার হুমকি দিয়ে থাকে । এতে তারা তটস্ত হয়ে পড়েছে।  
অপরদিকে মেসার্স ব্রিডার এগ্রো ফার্ম এ্যান্ড হ্যাচারীতে অবস্থান করা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাসুদ জানান, নিয়মনীতি মেনেই ফার্ম করা হয়েছে। আপনার মত অনেক সাংবাদিক এখানে এসেছে। তারাতো নিউজ করছে না। আমারও অনেক সাংবাদিক আছে। 
এদিকে তাড়াশ উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার নাজমুল হোসেন বলেন, ওই আঞ্চলিকের সড়কটির ধারণ ক্ষমতা ১০ টন। যদি সেখানে এর চেয়ে বেশী ওজনের ট্রাক যায় তাহলে সড়কটি টেকসই হবে না । আর  এ ব্যাপারে অবশ্য উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহন করতে পারেন। তবে উপজেলা প্রকৌশলা বিভাগ থেকে তেমন কিছু করার নেই। 
দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, লেয়ার মুরগীর ফার্ম করায় বিষ্ঠার গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এ কথা বলার অবকাশ নেই। 
তাড়াশ ইউএনও মোঃ মেজবাউল করিম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-১০-২০২০ ১০:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com