শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১২-১০-২০২০ ০৮:৪১ অপরাহ্ন |
গ্রেপ্তারকৃত আসামী সিরাজগঞ্জ তেলকুপি নতুনপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ সরকারি ইসলামি কলেজের হিসাব বিজ্ঞান (সম্মান) বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী কলেজে আসা-যাওয়ার পথে রাজুর সাথে পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এ গভীর প্রেমের সম্পর্কে প্রেমিক রাজুর কথায় ৩০ আগস্ট বিকেলে নওদা শালুয়া গ্রামের খালার বাড়িতে বেড়াতে যায়। একপর্যায়ে রাজু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে।
অবশেষে এ ব্যাপারে প্রেমিকা বাদী হয়ে প্রেমিক রাজুসহ ২ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন।
পুলিশ রোববার ( ১১ অক্টোবর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার সোমবার জেলহাজতে প্রেরণ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com