বেলকুচিতে ৩ স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-১০-২০২০ ০৮:০৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ৩ স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে একরাতে ৩ স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৬ টায় উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বালাবাড়ী গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) রাত সাড়ে ৮ টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামে দশম শ্রেনীর ছাত্রী (১৫) রাত ৯ টায় একই ইউনিয়নের গোপালপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রী (১৪) বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদলাত সুত্রে জানা যায় রবিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-১০-২০২০ ০৮:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 538 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ