শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১২-১০-২০২০ ০৫:০৬ অপরাহ্ন |
নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) দুপুরে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়াম এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম হোসেন সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ মো.আমিনুর রহমান আমিন,সহ- সাধারন সম্পাদক মো.রাসেল মিয়া,ছোবহান মিয়া,সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন সোহাগ,সহ-সাংগঠনিক সম্পাদক মো.রফিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আনোয়ার হোসেন প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com