কাজিপুরে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ প্রার্থী জয়
০৮ নভেম্বর, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

  

কাজিপুরে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ প্রার্থী জয়

আব্দুল জলিল
১২-১০-২০২০ ০৪:৪৯ অপরাহ্ন
কাজিপুরে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ প্রার্থী জয়

আবদুল জলিলঃ  জাতীয় সংসদের  সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।  সোমবার (১২ অক্টোবর) বেলা তিনটায় তিনি কাজিপুর উপজেলা নির্বাচন অফিসে এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়পত্র গ্রহণ করেন সহকারি রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক।  এর আগে জয় কাজিপুর উপজেলা পরিষদের স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, অধ্যক্ষ ফরিদুল ইসলাম, রেজাউল করিম রাঙ্গা, আব্দুল লতিফ, আবুল কালাম আজাদ,

উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আবু সায়েমসহ দলীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।

 মনোনয়ন জমাদান শেষে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, “ কাজিপুরের জনগণের ভালোবাসার মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা। তিনি মনসুর পরিবারের সন্তান হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। ইনশা আল্লাহ নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জয়ী হয়ে আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।” এসময় জয়  আগামী ১২  নভেম্বর নৌকা প্রতীককে জয়যুক্ত করতে নেতাকর্মিদের কাজ করার আহবান জানান।


আব্দুল জলিল ১২-১০-২০২০ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com