চৌহালীকে নাগরপুরের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
২৫ জুন, ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীকে নাগরপুরের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১১-১০-২০২০ ০৬:৪১ অপরাহ্ন
চৌহালীকে নাগরপুরের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

 সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পূর্ব অংশকে টাংগাইল সদর ও নাগরপুর উপজেলার সাথে অন্তর্ভুক্ত করা নিয়ে একটি মহলে আলোচনা চলছে। যমুনা বিধৌত চৌহালী উপজেলার প্রায় ৭০% এলাকা নদী গর্ভে বিলীন হওয়ায় একটি মহল এই এমন চিন্তা করছে যাদেরকে চৌহালী উপজেলাবাসী "কুচক্রী" বলছে। এর ধারাবাহিকতায় প্রথম সারির পত্রিকা দৈনিক কালের কন্ঠে সম্প্রতি "চৌহালীর টুকরা নাগরপুরে" শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় ।

সেই সংবাদ দেখে চৌহালী উপজেলার জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোস্যাল মিডিয়ায়ও সেই ক্ষোভের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটির প্রতিবাদ জানিয়েছে। এদিকে চৌহালী নদী ভাঙন রোধ আন্দোলন" এর ব্যানারে ১১ অক্টোবর রবিবার আল ইমরান মনু র সভাপতিত্বে চরবিনানুই যমুনা নদীতে নৌকায় কয়েক শতাধিক মানুষ ভাসমান প্রতিবাদ সমাবেশ করে। সংগঠনটির সভাপতি বলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মানুষ নিজেদের পরিচয় হারাতে চায় না, চৌহালীকে নিয়ে চক্রান্ত করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তিনি চৌহালী উপজেলার ভূমি উদ্ধারসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে উপস্থিত সবাই চৌহালী উপজেলা রক্ষার স্বার্থে অতিসত্বর চৌহালী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১১-১০-২০২০ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 570 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com