ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থীদের ভিন্ন রকম প্রতিবাদ
০১ মে, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন

  

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থীদের ভিন্ন রকম প্রতিবাদ

দিলীপ গৌর
১১-১০-২০২০ ০৬:২৯ অপরাহ্ন
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থীদের ভিন্ন রকম প্রতিবাদ

শাহজাদপুর প্রতিনিধিঃ "ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবিতে রবীন্দ্র বিশ্ববদ্যিালয়, বাংলাদশে এর শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন রকম মানববন্ধন"। আজ ১১ অক্টোবর রোববার সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন ৩য় বর্ষের শিক্ষার্থী শাহিদা আমিন পিয়া, আবিদ হাসান, রবীন্দ্র অধ্যয়ন ৩য় বর্ষের শিক্ষার্থী আফসানা আইভি জানান, মানবতাবিরোধী অপরাধগুলোর মধ্যে র্ধষণ জঘন্যতম একটি অপরাধ।

প্রতিবছরই যনে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের মাত্রা। বাংলাদশেরে মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশও আজ ধর্ষণের আধিক্যে কলুষিত। বর্তমান করোনাকালীন সময়ে বাংলার নারীরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকে যার যার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। শুধু বর্তমানেই নয়, অতীতেও সব অপরাধের বিরুদ্ধে গর্জে উঠেছিলো বাংলার নারীরা।

আমাদের প্রীতিলতা, ইলা মিত্র, তারামন বিবি, কাঁকন বিবিরা একেকজন অন্যায়ের প্রতিবাদে সেদিন অস্ত্র তুলে নিয়েছিল হাতে। কিন্তু সেসব ছিল সামগ্রিকভাবে নিজেদের তথা দেশের স্বাধীনতা অর্জনের লড়াই। এই একবিংশ শতাব্দীতে এসে, ভৌগোলকিভাবে স্বাধীনতা লাভ করলেও পারিবারিকভাবে কিংবা সামাজিকভাবে নারীরা আসলেই কি স্বাধীনতা লাভ করতে পেরেছে?

যদি সর্বত্র স্বাধীনতা পেতো তাহলে নারীরা প্রতিনিয়ত আজ ধর্ষণ নামক ঘৃণ্যতম অপরাধের ভুক্তভোগী হতো না। মুখপোড়া এই সমাজে ধর্ষণই একমাত্র অপরাধ যেখানে অপরাধী না, স্বয়ং ভুক্তভোগী ধর্ষিতাকেই সবার কাছ থেকে মানসকিভাবে শাস্তি পেতে হয়। নারীকে চার দেয়ালে আবদ্ধ করে রাখার মানসকিতা, নারীর পোশাক নিয়ে কটুক্তি, নারীর নিরাপদ চলাচলের হস্তক্ষেপ এবং কর্মে ও আচরণে পুরুষতন্ত্র কায়েম করা সামগ্রিকভাবে নারী স্বাধীনতাকেই খর্ব করে চলছে যার ফলে ঘটছে নারীর উপর নানারকম যৌন নিপীড়ন।

এই যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বাংলাদেশের সচেতন সমাজ। আর এই সচেতন সমাজের প্রাণকেন্দে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানরে পাশাপাশি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার যার অবস্থান থেেক ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

তাদের কর্মসূচীতে রয়েছে- মানববন্ধন, লেখালেখি, ছোট্ট ডকুমন্টোরি তৈরির মাধ্যমে সচতেনতা বৃদ্ধি এবং ব্যক্তিগতভাবে জনসাধারণকে এই অপরাধরে বিরুদ্ধে সোচ্চার করে তোলা। তাদের এই প্রতিবাদ এবং সোচ্চার হয়ে ওঠা ধর্ষকদের শাস্তির ব্যবস্থা তৈরিতে সহায়ক হয়ে উঠুক, সেইসাথে ধর্ষণ নামক জঘন্যতম এই অপরাধ সমাজ থেকে নির্মূল হয়ে যাক, এমনটাই সকলরে প্রত্যাশা। ধর্ষকমুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়তে আমরা আশাবাদী। আমরা এভাবেই অনলাইনে মাধ্যমেই প্রতিবাদ জানাচ্ছি।
 

 


দিলীপ গৌর ১১-১০-২০২০ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 708 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com