শিরোনামঃ
দিলীপ গৌর ১১-১০-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত। ‘পাখি সংরক্ষণে সকলে এক সঙ্গে কাজ করি’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ১০ অক্টোবর শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ। দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুর হক দিনার, গোলাম ছোরয়ার ও আব্দুল সালাম, যুবলীগ নেতা সেলিম প্রামানিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য এছাড়াও দি বার্ড সেফটি হাউজ'র সদস্য ইয়াকুব আলী, সাজিদ ও শহিদুল ইসলাম জীবন প্রমুখ। দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাস বলেন, “আমাদের পাশাপাশি বাংলাদেশ জীববৈচিত্র্য ও সংরক্ষন ফেডারেশন কাজ করায় আমাদের দেশে কয়েক বছর ধরেই পরিযায়ী পাখির ব্যাপারে জনসচেনতা বেড়েছে।
আগে এসব পাখি শিকার করে বিক্রি করা হত। এখন তা কমেছে। এদের আবাসস্থলগুলো রক্ষা করা গেলে অনেক পাখি এখানে থেকে যেত”।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com