মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার
২৯ এপ্রিল, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

  

মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১১-১০-২০২০ ০৪:৩৭ অপরাহ্ন
মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

সলঙ্গা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১২। শনিবার (১০ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর হেড কোয়ার্টারে মিডিয়া অফিসার এরশাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী থানার বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে মহিদুল ইসলাম ও পাপন মোল্লা নামের ওই ২ জনকে আটক করা হয়।

তারা দীর্ঘদিন ধরে নতুন সদস্য সংগ্রহ, লিফলেট বিতরণ ও নিয়মিত চাঁদা দেয়ার কাজে নিয়োজিত ছিল। এ সময় তাদের কাছ থেকে তিনটি উগ্রবাদী জিহাদি বই ও ১১ টি জিহাদি লিফলেট জব্দ করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১১-১০-২০২০ ০৪:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com