তাড়াশে চাদাঁ তুলে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার
২২ এপ্রিল, ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন

  

তাড়াশে চাদাঁ তুলে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-১০-২০২০ ০১:৪৩ অপরাহ্ন
তাড়াশে চাদাঁ তুলে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানী গ্রামের চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে। এ জন্য গ্রামবাসীরা নিজেরাই চাদাঁ তুলে সেই রাস্তা সংস্কার শুরু করেছেন। সরেজমিনে রোববার  (১১ অক্টোবর) সকালে দেখা গেছে, গ্রামের ৫০-৬০ জন মানুষ দেড়কিলোমিটার রাস্তা সংস্কারে কাজ করছেন। স্থানীয় গ্রামবাসীরা জানান, তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি থেকে মাদারজানী গ্রামের মানুষের চলাচলে একমাত্র দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলার কারনে কাদাঁ নদর্মাযুক্ত যাতায়াতে অনুপযোগী পড়ে ছিল। কোন নেতা বা জনপ্রতিনিধিরা খোজ খবর নেননা।

তাদের কাছে গ্রামবাসী গিয়ে বার বার ধর্না দিয়েও রাস্তাটি সংস্কার হয়নি। তার গ্রামবাসী মিলে বাড়ি প্রতি চাদাঁ তুলে রাস্তাটি ইটের রাবিশ ও মাটি দিয়ে সংস্কার করা হচ্ছে। ওই রাস্তা দিয়ে হাজারো লোকজন উপজেলা সদরে চলাচল করেন। মাদারজানী গ্রামের বাসিন্দা মো. লেবু সরকার ও আবুল বাসার সরকার বলেন, স্কুল-কলেজের ছেলে-মেয়েদের কষ্টের সীমা থাকে না।

এর জন্য নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করছি। কাজের উদ্যোক্তা আব্দুস সালাম বলেন, বিভিন্ন জনপ্রতিনিধি পর্যন্ত সবার কাছে অনেক বার রাস্তাটা সংস্কার দাবি জানানো হয়েছে। কেউ উদ্যোগ নেননি। তাই আমরাই উদ্যোগটা নিয়েছি। গ্রামের ধনী-গরিব সবাই সাধ্যমতো চাঁদা দিছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাড়াশ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী বাবুল মিয়া বলেন, আমার জানা নেই। কেউ কখনো বলেনি রাস্তার বিষয়ে। খোজখবর নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-১০-২০২০ ০১:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com