সলঙ্গায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-১০-২০২০ ০৮:১৯ অপরাহ্ন
|
|
সলঙ্গায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- ওই এলাকার মামুন ইসলাম (২০) ও তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের আব্দুস সালাম (৩২)।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ আজ শনিবার(১০অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(৯অক্টোবর) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৭’শ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইলসেট ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-১০-২০২০ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ