শিরোনামঃ
দিলীপ গৌর ১০-১০-২০২০ ০৭:০২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলাগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরু লোদী শাহজাদপুরের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। দীর্ঘদিন যাবৎ চলমান মতবিনিময়ের মধ্যে এটি তার আরেকটি মতবিনিময় অনুষ্ঠান। আজ ১০ আক্টোবর শনিবার দুপুরে তরু লোদীর দ্বারিয়াপুরস্থ নিজ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে দ্বারিয়াপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, মনিরামপুর বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান, উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মুনছুর রহমান, সাধারণ সম্পাদক রনি খান শান্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সাবেক ব্যাংক ম্যানেজার আবু সাঈদ সরকার, আওয়ামীলীগ নেতা আনু লোদী, মোসলেম উদ্দিন খাঁ, মনোরঞ্জন মোদক, রফিকুল ইসলাম, তৈয়ব আলী প্রমুখ।
মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ব্যবসায়ী সংগঠনের নেতৃবর্গ, মৎস্য ব্যবসায়ী নেতৃবর্গ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবর্গ, দলীয় বিভিন্ন স্তরের নেতৃবর্গ, পৌর সভার বিভিন্ন গ্রামের প্রধান বর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com