শাহজাদপুরের প্রফেসর নাছিম উদ্দিন মালিথা আর নেই
০১ মে, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন

  

শাহজাদপুরের প্রফেসর নাছিম উদ্দিন মালিথা আর নেই

দিলীপ গৌর
১০-১০-২০২০ ০৭:০০ অপরাহ্ন
শাহজাদপুরের প্রফেসর নাছিম উদ্দিন মালিথা আর নেই

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা (৭৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আজ ১০ আক্টোবর শনিবার সকালে মৃত্যুবরণ করেছেন।

এদিন বিকেলে তাঁর মরদেহ ঢাকা থেকে শাহজাদপুর পৌরএলাকার চালা শাহজাদপুর মহল্লার বাসভবনে আনা হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় স্থানীয় সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে  পৌরএলাকার খঞ্জনদিয়ার কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, প্রয়াত নাছিম উদ্দিন মালিথা চ্যানেল আই এর সাংবাদিক চকোর মালিথার বাবা। এদিকে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব  'মালিথা স্যার' এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, স্পেশাল পিপি এ্যাভোকেট আব্দুল হামিদ লাবলুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
 

 


দিলীপ গৌর ১০-১০-২০২০ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com