ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রতিরোধে জাতীয় যুব জোটের মানববন্ধন
০১ মে, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

  

ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রতিরোধে জাতীয় যুব জোটের মানববন্ধন

দিলীপ গৌর
১০-১০-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন
ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রতিরোধে জাতীয় যুব জোটের মানববন্ধন

শাহজাদপুর  প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও দেশ উন্নয়নের বাঁধা ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রতিরোধে ও যুব শ্রেনীর কর্মসংস্থানের দাবীতে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  আজ ১০ আক্টোবর শনিবার সকালে ওই কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর পৌর সদরের প্রধান সড়ক মনিরামপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা ব্যাপি শাহজাদপুর উপজেলা যুব জোটের আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী যেই হোক তার ঠিকানা জেলখানা। কোন দল বা সংগঠন অপরাধীদের ঠিকানা হতে পারে না। ধর্ষণ, দুর্নীতি ও লুন্ঠোন একটি সামাজিক ব্যাধি। একে প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রতির যে ধাঁরা সৃষ্টি হয়েছে তা বিনষ্ট হবে। তাই সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ সকল শ্রেনী পেশার মানুষকে এদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে এবং ‘তুই রাজাকারের’ ন্যায় আবারো আওয়াজ তুলতে হবে, ‘তুই ধর্ষক’, ‘তুই দুর্নীতিবাজ’ ‘তুই লুটেরা’।

এ সময় মানববন্ধনে উপস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক জননেতা শফিকুজ্জামান শফি, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা যুব জোটের সভাপতি সায়মুল ইসলাম শোভন, সাঃ সম্পাদক মেহেদী হাসান লিটন, পৌর জাসদ এর সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন, সাঃ সম্পাদক জাহিদুল ইসলাম ঝংকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আদিত্য জামান, সাঃ সম্পাদক রাশিদুল হাসান প্রমুখ।


দিলীপ গৌর ১০-১০-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 217 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com