রায়গঞ্জ উপজেলা আ.লীগের বর্ধিত সভা চলছে
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-১০-২০২০ ০৪:৩৯ অপরাহ্ন
|
|
রায়গঞ্জ উপজেলা আ.লীগের বর্ধিত সভা চলছে
সলঙ্গা প্রতিনিধিঃ আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টা হতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছে। বর্তমান কমিটির নেতৃবৃন্দ চাচ্ছে বহাল তবিয়তে থাকতে, আর তৃণমুল নেতারা চায় আহবায়ক কমিটি করে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠ সম্মেলন। মধ্যাহ্ন বিরতির পর এ বিষয়ে চলছে চুল চেরা বিশ্লেষন। জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকডা: হাবীবে মিল্লাত মুন্না, রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি সহ অন্যান্যরা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্মেলনের মাধ্যমে যেন নেতা নির্বাচিত হয় সে বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য দিচ্ছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-১০-২০২০ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ