শিরোনামঃ
আব্দুল জলিল ১০-১০-২০২০ ০৪:৩৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতকাল বিকেলে (৯ অক্টোবর) বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হিসেবে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নাম ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ‘ওই আসনটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের। কারণ এটি আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম সাহেবের আসন, এবার সেখানে তাঁর ছেলে নির্বাচন করছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থী ছিলেন সংগীতশিল্পী কনকচাঁপা। এবার তিনি ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আর আমরা মনে করি, সেলিম রেজা অনেক শক্তিশালী প্রার্থী।’
সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। গত ২৮ সেপ্টেম্বর এই আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com