বেলকুচিতে একই রাতে তিন বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
০৯ মে, ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে একই রাতে তিন বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-১০-২০২০ ০৪:১০ অপরাহ্ন
বেলকুচিতে একই রাতে তিন বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই রাতে তিন টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৬ টায় বেলকুচি সদর ইউনিয়নের চরদেলুয়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী (১৬), রাত ৭ টায় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে একাদশ শ্রেণীর ছাত্রী (১৭) এবং রাত ৮.৩০ টায় রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী (১২) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহের দুইটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-১০-২০২০ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com