নাগরপুরে কৃষকলীগের বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ নভেম্বর, ২০২৬ ০৪:৩৫ অপরাহ্ন

  

নাগরপুরে কৃষকলীগের বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১০-১০-২০২০ ০১:৪২ অপরাহ্ন
নাগরপুরে কৃষকলীগের বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (১০ অক্টোবর ) সকালে উপজেলা মিলনায়তন এ বর্ধিত ও মতবিনিময় সভার আয়োজন করা হয়৷ বর্ধিত সভার উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম।

নাগরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সম্মানীত সদস্য মো.আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের ঢাকা বিভাগের প্রধান সমন্নয়ক মো.আবুল হোসেন, বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্নয়ক মো.রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুদ্দিন প্রমূখ৷ বর্ধিত ও মতবিনিময় সভায় নাগরপুর উপজেলার ১২ ইউনিয়নের প্রায় দুই শতাধীক কৃষক লীগ নেতা কর্মী উপস্হিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১০-১০-২০২০ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com