বিলীনের পথে সলঙ্গার পাল সম্প্রদায়ের মৃৎশিল্প
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-১০-২০২০ ০৯:১২ পূর্বাহ্ন
|
|
বিলীনের পথে সলঙ্গার পাল সম্প্রদায়ের মৃৎশিল্প
সলঙ্গা প্রতিনিধি : মৃৎশিল্পীরা এখন অনেক কষ্টে আছে। দুঃখ-কষ্টের মাঝে দিন কাটলেও তারা এখনও স্বপ্ন দেখেন কোনো একদিন আবারও কদর বাড়বে মাটির পণ্যের। কারণ ঐতিহ্যবাহী মৃৎশিল্পের কদর কমছে সিরাজগন্জের সলঙ্গায়। আধুনিকতার ছোঁয়ায় ও চাহিদার স্বল্পতাসহ নানা কারণে বিলুপ্তির পথে সলঙ্গার পাল সম্প্রদায়ের এ শিল্প। তার মধ্যে ৭ মাস ধরে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস।সলঙ্গা থানা সদর দক্ষিন অদূরে গোঁজা কুমোরপাড়া গ্রাম প্রায় বেশির ভাগ পরিবারই মাটির জিনিস তৈরির কাজ করতেন। মাটির হাড়ি, মাটির খেলনা সামগ্রী, ফুলের টব, কড়াই, দইয়ের বাটি,কুয়োর পাটসহ বিভিন্ন ধরণের মাটির জিনিসপত্রে ফুটে ওঠে কারিগরের হাতের অপরূপ কারুকাজ।কাঁচা মালের দাম বাড়তি হওয়ায় পালেরা মাটির জিনিস তৈরি করে আশানুরূপ লাভও করতে পারছে না। তাই জীবন ও জীবিকার তাগিদে অনেকে পরিবর্তন করছে পূর্ব পুরুষের ঐতিহ্য ‘কুমার পেশা’।
বর্তমান বাজারে এখন আর আগের মতো মাটির জিনিসপত্রের চাহিদা না থাকায় এর স্থান দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজষপত্র। ফলে বিক্রেতারা মাটির জিনিসপত্র আগের মতো আগ্রহের সঙ্গে নিচ্ছে না। সে কারণে অনেক পুরোনো মৃৎ শিল্পীরাও পেশা বদল করতে বাধ্য হচ্ছে। তাই মৃৎশিল্পকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সরকারি সহায়তার দাবী সলঙ্গার পাল সম্প্রদায়ের।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-১০-২০২০ ০৯:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ