তাড়াশে দোবিলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-১০-২০২০ ১২:১৩ পূর্বাহ্ন
|
|
তাড়াশে দোবিলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সোলায়মান হোসেন এর সভাপত্বিতে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো: জামাল মিয়া শোভন, উপজেলা ভাইস-চেয়ারম্যারদ্বয় আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম ও মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-১০-২০২০ ১২:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ