সলঙ্গায় শখের ডিঙি নৌকা বাইচ
২৮ এপ্রিল, ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন

  

সলঙ্গায় শখের ডিঙি নৌকা বাইচ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৯-১০-২০২০ ১০:৪৮ অপরাহ্ন
সলঙ্গায় শখের ডিঙি নৌকা বাইচ
সলঙ্গা প্রতিনিধি : এবারে দীর্ঘ মেয়াদী বন্যায় বিভিন্ন এলাকায় যখন পানশী আর কোষা নৌকার বাইচ নিয়ে ব্যস্ত ঠিক এমনি মুহুর্তে শখ বশত: ডিঙি নৌকা বাইচ প্রতিযোগীতার চুড়ান্ত ও পুরস্কার বিতরন শেষ হলো। সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের যুব সমাজের আয়োজনে শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে প্রাইমারী স্কুল সংলগ্ন বনবাড়ীয়া বিলে শখের ডিঙি নৌকা বাইচ দেখার জন্য দুপুরের পর হতে শত শত নারী-পুরুষ দর্শনার্থী ভীড় জমায়। বিভিন্ন এলাকার প্রায় ১৬ টি ডিঙি নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছিল। সন্ধ্যায় আয়োজক কমিটি ও সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৯-১০-২০২০ ১০:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com