শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
০১ মে, ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন

  

শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

দিলীপ গৌর
০৯-১০-২০২০ ০৫:০০ অপরাহ্ন
শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকার বড়াল নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়,  শুক্রবার  (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বুড়ি পোতাজিয়ার বিল অঞ্চল বড়াল নদী থেকে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, বুড়ি পোতাজিয়ার চড়াচিথুলিয়া রিং বাঁধের উত্তরে বড়াল নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে তা উদ্ধার করা হয়। লাশের পরনে একটি থ্রি-কোয়াটার প্যান্ট ছিল। লাশ পঁচে যাওয়ায় নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী কোন এলাকা থেকে এই যুবকের লাশ নদীতে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

 


দিলীপ গৌর ০৯-১০-২০২০ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 384 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com