ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার দাবীতে শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:৪৪ পূর্বাহ্ন

  

ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার দাবীতে শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

দিলীপ গৌর
০৯-১০-২০২০ ০৪:৪৫ অপরাহ্ন
ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার দাবীতে শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার দাবীতে গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের দক্ষিণপাড় এলাকায় বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রামখারুয়া ও বাঘাবাড়ি যুবসমাজের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি রামথারুয়া গ্রাম থেকে শুরু হয়ে ২ কিলোমিচার সড়ক অতিক্রম করে বাঘাবাড়ি দক্ষিণপাড় এলাকায় এসে শেষ হয়। প্রায় ৩০ মিনিট বড়ালসেতুর উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আমিনুল ইসলামের আলামীন হোসেন,আবির হোসেন, আলিফ হোসেন,সাগর আলী, ওমর ফারুক, মিলন মিয়া, ইমন হোসেন, সজিব খান প্রমুখ।

বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন।

 


দিলীপ গৌর ০৯-১০-২০২০ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 622 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com