শাহজাদপুর অবৈধ বালু ব্যবসায়ীর জরিমানা ও নিলামে বিক্রি
০১ মে, ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন

  

শাহজাদপুর অবৈধ বালু ব্যবসায়ীর জরিমানা ও নিলামে বিক্রি

দিলীপ গৌর
০৯-১০-২০২০ ০৪:৪৩ অপরাহ্ন
শাহজাদপুর অবৈধ বালু ব্যবসায়ীর জরিমানা ও নিলামে বিক্রি

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। সেইসাথে অবৈধ ড্রেজার, পাইপ ও অবৈধ বালু নিলামে বিক্রি করা হয়েছে। জানাগেছে, গত ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধ বালু ব্যাবসায়ী সেলিম মন্ডলের ৫০ হাজার টাকা জরিমানা করেন ।

এসময় দুটি পাইপ নিলামে ৯ হাজার টাকা বিক্রি করে । এদিন বিকেলে হাবিবুল্লানগর ইউনিয়নের ডায়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২৩ টি পাইপ ও একটি আনলোড মেশিন ৪ লক্ষ ২১ হাজার ৫শ টাকায় নিলামে সর্বোচ্চ দরে বিক্রী করেন। এছাড়াও শ্রীফলতলা গ্রামে অবৈধভাবে বালু স্তুপ করে বিক্রী করার দায়ে আব্দুল হালিম ও জুয়েল নামে দুই ব্যাবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার করে জরিমানা করেন।

বিকেলে হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অবৈধ বালু অবৈধভাবে স্তুপ করে বিক্রীর দায়ে হাসমত নামে ব্যাবসায়ীর ওই বালু নিলামে সাড়ে তিন লক্ষ টাকায় নিলামে বিক্রি করে ভ্রাম্যমান আদালত। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 


দিলীপ গৌর ০৯-১০-২০২০ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com