কাজিপুরে জনপ্রতিনিধিদের সাথে এমপি প্রার্থী জয় এর মতবিনিময়
০৮ নভেম্বর, ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন

  

কাজিপুরে জনপ্রতিনিধিদের সাথে এমপি প্রার্থী জয় এর মতবিনিময়

আব্দুল জলিল
০৯-১০-২০২০ ০২:৪৮ অপরাহ্ন
কাজিপুরে জনপ্রতিনিধিদের সাথে এমপি প্রার্থী জয় এর মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের শূন্য আসনে এবারের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী তানভীর শাকিল জয়। আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচন পরিচালনা ও ভোট  কিভাবে বেশি টানা যায়, জনগণকে ভোটকেন্দ্রে আনা  যায়-এসব বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিলো উপজেলা সদরে আ.লীগের দলীয় কার্যালয়ে।

 ৮ অক্টোবর  বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন। চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ১২ টির মধ্যে ১১ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ অংশ নেন। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।। এসময় ভিডিওবার্তায় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ‘ অতীতের যেকোন সময়ের চেয়ে যাতে করে নৌকায় বেশি ভোট পড়ে সে বিষয়ে আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানুষকে ভোটকেন্দ্রমুখী করতে হবে। তাকে মনোনয়ন দেবার জন্যে এসময় তিনি জননেত্রি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


আব্দুল জলিল ০৯-১০-২০২০ ০২:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com