কাজিপুরে চেয়ারম্যানের ভাই কেটে নিলেন এক মহিলার বাগানের গাছ
০৯ মে, ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে চেয়ারম্যানের ভাই কেটে নিলেন এক মহিলার বাগানের গাছ

আব্দুল জলিল
০৯-১০-২০২০ ১১:৫০ পূর্বাহ্ন
কাজিপুরে চেয়ারম্যানের ভাই কেটে নিলেন এক মহিলার বাগানের গাছ

স্টাফ রিপোর্টার্ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহরের ছোট ভাই আনোয়ার হোসেন (৪৩) ও তার লোকজন কুমারিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী শিলা খাতুন(৩৫) এর মালিকাধীন সম্পত্তি দখলসহ ২৫ টি গাছ কেটে নিয়েছেন। এ বিষয়ে শীলা খাতুন কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের ও পরে মামলা করেছেন।অভিযোগ আনোয়ারসহ শালগ্রামের দলুজ্জামানের ছেলে শফিকুল ইসলাম(৩৮) ও ফরিদ হোসেন (৩৩),কুমারিয়াবাড়ী গ্রামের মৃত দুদু কেরানির ছেলে জুয়েল (৩৮) ও জহুরুল  ইসলাম,ছালাল গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে সোহেল রানা (৩৭) সহ শালগ্রামের মৃত কাসেমের ছেলে চাঁন মিয়া (৫০) মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।  

  বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সরোজমিন  গিয়ে ও  স্হানীয় সূত্রে জানা যায়, শিলা খাতুন  তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে পূর্বে গাছ লাগিয়েছিলেন। গাছগুলো ইতোমধ্যে অনেক মোটা লম্বা হয়েছে। অভিযুক্তরা পেশীশক্তির জোরে ও ভয়ভীতি প্রদর্শন করে ওই জমি অবৈধভাবে ভোগ দখল করে রেখেছে।সম্প্রতি ওই জমিতে লাগানো প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ২৫ টি গাছ কেটে নেয়।  

ভুক্তভোগী শিলা সাংবাদিকদের জানান, স্হানীয় চেয়ারম্যান থেকে শুরু করে মাতব্বরদের কাছে অনেকবার বিচার দিয়েও কোন সুরাহা পাইনি। থানায় অভিযোগ দায়ের করার পর চেয়ারম্যান ও তার লোকজন আমাদের প্রাণনাশের হুমকিসহ বাড়ি-ঘর ভেঙ্গে দেওয়ার ভয়ভীতি দেখাচ্ছে। এ কারণে আমরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছি। এসব করাচ্ছেন ইউপি চেয়ারম্যান রাজমহর।”  মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, “অভিযোগ পেয়ে বিচার দেবার জন্য বাদীকে খুঁজেছি । কিন্তু তাকে ওই সময় পাইনি।তারা নিয়মিত এলাকায় থাকেন না।”

এদিকে অভিযোগ  পেয়ে কাজিপুর থানা পুলিশ ওই চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়ে গেছেন। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মেলেনি কোন সুরাহা।  পরে শীলা খাতুন গত ২৮ সেপ্টেম্বর রবিবার সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। শীলা অভিযোগ করে বলেন, “আমরা ভয়ে আছি আর অভিযুক্তরা দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত শীলার পরিবার ন্যায় বিচার কামনা করেন। 


আব্দুল জলিল ০৯-১০-২০২০ ১১:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 625 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com