তাড়াশে বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন

  

তাড়াশে বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-১০-২০২০ ০৯:৫৫ পূর্বাহ্ন
তাড়াশে বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

আশরাফুল ইসলাম রনি : সিরাজগঞ্জের তাড়াশে ডেকারেটর কর্মচারীদের ভুলে বড় ভাইয়ের বিয়েতে বিদ্যুৎ পৃষ্টে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এক নিমিষেই বিয়ের বাড়ির অনুষ্টান বিষাদে পরিনত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎপৃষ্টে নিহত কিশোর ওই গ্রামের আবুবক্কার সিদ্দিকের ছেলে রতন আলী (২২)। স্থানীয়রা ও আত্নীয় স.ম আফসার আলী জানান, আবু বক্কারের বড় ছেলে সবুজ আহমেদ এর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। কিন্ত ডেকারেটর কর্মচারী বৈদ্যুতিক তার গুনার সঙ্গে চারদিকে টানিয়ে রাখে। এদিকে তার ছোট ছেলে রতন আলী হাত দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে যাওয়ার পথে বিদ্যুৎ পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-১০-২০২০ ০৯:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 600 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com