আগামীকাল ঢাকায় ভবিষ্যত কাজিপুর বিনির্মাণে পেশাজীবীদের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা
১৮ এপ্রিল, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

  

আগামীকাল ঢাকায় ভবিষ্যত কাজিপুর বিনির্মাণে পেশাজীবীদের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা

আব্দুল জলিল
০৯-১০-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন
আগামীকাল ঢাকায় ভবিষ্যত কাজিপুর বিনির্মাণে পেশাজীবীদের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ঢাকার ধানমন্ডিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ‘ ভবিষ্যৎ কাজিপুর বিনির্মাণে পেশাজীজবীদের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য ও উপ নির্বাচনে নৌকার প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। ঢাকায় বসবাসকারী কাজিপুরের পেশাজীবীদের এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আবু রায়হান।

কাজিপুরের প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের স্মরণে আয়োজিত আলোচনা সভায় কাজিপুরের নানামুখী উন্নয়নমুখী সম্ভাবনা ও করনীয় সম্পর্কে বিশিষ্টজনেরা মতামত ব্যক্ত করবেন। আগামীর সমৃদ্ধ কাজিপুর গড়তে কিভাবে নানামুখী সমস্যার সমাধান সম্ভব সে বিষয়ে অনুষ্ঠানে আলোচনা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান জাকির।


আব্দুল জলিল ০৯-১০-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 623 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com