অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে স্থান হবে নাঃ-এমপি তানভীর ইমাম
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন

  

অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে স্থান হবে নাঃ-এমপি তানভীর ইমাম

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-১০-২০২০ ১২:২৫ পূর্বাহ্ন
অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে স্থান হবে নাঃ-এমপি তানভীর ইমাম
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, জেলা পরিষদের সদস্য মোঃ হাফিজুলর রহমান হাফিজ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার প্রমুখ। এমপির উপস্থিতিতে মতবিনিময় সভা হয়ে উঠেছিল ছাত্র লীগের মিলন মেলা। মাননীয় এমপি মহোদয় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে ছাত্র নেতাদের আরো উজ্জিবিত গতিশীল এবং সক্রিয় রাজনৈতিক শক্তিশালী করার দিকনির্দেশনা দেন। সেই সাথে আগামী দিনে রাজপথে থেকে উল্লাপাড়ায় আওয়ামীলীগ সংগঠনকে শক্তিশালী ও চলমান উন্নয়নের গতিশীল ধারাকে তরান্বিত করার লক্ষে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন উল্লাপাড়ায় আওয়ামীলী সহযোগি সংগঠনে নিষিদ্ধ জামায়াত শিবির ও স্বাধীনতা বিরোধী বংশধর ছাত্রলীগে অনুপ্রবেশ করলে তার কোন স্থান ছাত্রলীগে হবে না। এবং আওয়ামীলীগ তা বরদাস্ত করবে না। উপজেলা ছাত্রলীগ মতবিনিময় সভায় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী দিয়ে এ কথা বলেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-১০-২০২০ ১২:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com