বেলকুচিতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
০৯ মে, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-১০-২০২০ ০৯:৩৮ অপরাহ্ন
বেলকুচিতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মুকুন্দগাতী এলাকায় বাল্যবিয়ে বন্ধ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভার মুকুন্দগাতী এলাকায় কনের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন বরের ফুপুর বাড়ীতে মুকুন্দগাতীর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১১) এর সাথে একই গ্রামের একাদশ শ্রেণির ছাত্র (১৭) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ও বর স্থানীয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং বর ও কনের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আকতার হোসেন, পেশকার মোঃ হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-১০-২০২০ ০৯:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com