পাট ও বস্ত্র সচিবের আমিনা মনসুর টেক্সটাইল পরিদর্শন
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন

  

পাট ও বস্ত্র সচিবের আমিনা মনসুর টেক্সটাইল পরিদর্শন

আব্দুল জলিল
০৮-১০-২০২০ ০৩:৫২ অপরাহ্ন
পাট ও বস্ত্র সচিবের আমিনা মনসুর টেক্সটাইল পরিদর্শন

স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুরে নির্মিতব্য বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব লোকমান হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা দেড়টায় তিনি নির্মিতব্য এই প্রকল্প ঘুরে দেখেন।  এসময় তিনি বলেন, “ বর্তমান সরকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খাতকে গুরুত্বের সাথে নিয়েছেন। এতে করে দেশে এবং দেশের বাইরে এই খাতের চাহিদা বাড়ছে। ’ এসময় তিনি এই  ইনস্টিটিউটের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবিএম রওশন কবির, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবির, উপ বিভাগীয় প্রকৌশলী হাসানুর রেজা, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।  ২০১৮ সালের ২১ অক্টোবর বস্ত্র অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে নির্মিতব্য এই ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম। আগামী বছরের জুন মাসে এই ্প্রকল্পের কাজ শেষ হবার কথা।  


আব্দুল জলিল ০৮-১০-২০২০ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com