কলেজ শিক্ষক আব্দুল হাই এর লাশ উদ্ধারঃ মৃত্যু নিয়ে গুঞ্জন
০৯ মে, ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কলেজ শিক্ষক আব্দুল হাই এর লাশ উদ্ধারঃ মৃত্যু নিয়ে গুঞ্জন

আব্দুল জলিল
০৭-১০-২০২০ ১১:৩৯ অপরাহ্ন
কলেজ শিক্ষক আব্দুল হাই এর লাশ উদ্ধারঃ মৃত্যু নিয়ে গুঞ্জন

স্টাফ রিপোর্টারঃ নিখোঁজের ১৮ ঘন্টা পর কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হাই এর লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। আজ (৭ সেপ্টেম্বর) বেলা তিনটায় বাঙালি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ বিকৃত হয়ে গিয়েছে এবং নাক, মুখ দিয়ে রক্ত বের হওয়ায় শেরপুর থানা পুলিশ ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়ে লাশ বগুড়া মর্গে পাঠিয়েছে।

 নিহতের পরিবারসূত্রে জানা গেছে, গতকাল (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে ওই শিক্ষক নিখোঁজ ছিলেন। এসময় এক প্রতিবেশি জানান, বিকেলে ওই শিক্ষক বাঙালি নদীতে গিয়েছিলো। তারই সূত্র ধরে খোঁজা খুজিঁর এক পর্যায়ে আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করা হয়। এদিকে শিক্ষক আব্দুল হাইয়ের নিহতের ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড তা নিয়ে চলছে বিস্তর গুঞ্জন। তার পরিবারের দাবী বেরিয়ে যাবার সময় আব্দুল হাইয়ের গায়ে টি শার্ট ছিলো। কিন্তু লাশের শরীরে কোন শার্ট ছিলো না।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “লাশের ময়না তদন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।”


আব্দুল জলিল ০৭-১০-২০২০ ১১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 530 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com