বেলকুচি ইউএনও'র হস্তক্ষেপে সপ্তম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
০৯ মে, ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচি ইউএনও'র হস্তক্ষেপে সপ্তম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-১০-২০২০ ০৯:২১ অপরাহ্ন
বেলকুচি ইউএনও'র হস্তক্ষেপে সপ্তম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চরমেটুয়ানী গ্রামে বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন। বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরমেটুয়ানী গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১২) এর সাথে একই উপজেলার ধুলদিয়ার গ্রামের রাজমিস্ত্রী (২৫) এর বিয়ের কথাবার্তা চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রশিদ শামীম, ইউ.পি সদস্য মোঃ শাহআলম, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-১০-২০২০ ০৯:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 674 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com