উল্লাপাড়ায় হিজরা সম্প্রদায়ের মাঝে ভাতা কার্ড বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় হিজরা সম্প্রদায়ের মাঝে ভাতা কার্ড বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-১০-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় হিজরা সম্প্রদায়ের মাঝে ভাতা কার্ড বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে হিজরাদের (তৃতীয় লিঙ্গ) মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা কার্ড বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার ৮টি নিবন্ধিত এতিমখানার শিশু কিশোরদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্ডের আওতায় জনপ্রতি মাসিক ২ হাজার টাকা হিসেবে মোট ২৫ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালিব প্রমুখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-১০-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com