তাড়াশে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ
০৯ মে, ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-১০-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন
তাড়াশে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো: আখতার হোসেনের বিরুদ্ধে উৎকোচ নিয়ে কাজ না করার অভিযোগ উঠেছে। আখতার হোসেন বর্তমানে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়া পাড়া চরগীরি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়ের বেত্রাশীন (বড়পুকুর) গ্রামের মৃত মো: আজুল্লা প্রামানিকের ছেলে মো: ময়াজ উদ্দিন প্রামানিকের ১ একর ৫ শতক জমি যার মৌজা কাস্তা, জেল নং ১১৯, খতিয়ন নং: ১৬১, ১৪০, ৫৪, ১১২ ও ১১২ দাগ নং: ৩৯৬, ১০৭, ১১৩, ১১৪, ২০৮, ১৭০। জমিটি নামজারি (খারিজ) করে দেওয়ার কথা বলে আখতার হোসেন ৪২ হাজার টাকা উৎকোচ দাবী করেন। দ্রত নামজারির আসায় মোতাবেক ভুক্তভোগী ময়াজ উদ্দিন তার দাবীকৃত সুমুদয় টাকা দেন। পরে নামজারি (খারিজ) না করে তিনি তালবাহানা করতে থাকে এর এক পর্যায় তিনি বদলী নিয়ে চলে যান। ভূক্তভোগী মো: ময়াজ উদ্দিন প্রামানিক বলেন, তাদের হাতে ৪২ হাজার টাকা দেওয়ার পর ২ বছর ধরে আমি ওই নায়েবের কাছে ঘুরেছি। তিনি আমাকে আজকাল বলে নামজারি (খারিজ) না করেই বদলী নিয়ে চলে যান। মাধাইনগর ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা মো: আখতার হোসেন বলেন, আমি কারো কাছে থেকে কোন টাকা নেইনি। এগুলো আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াবদুল্লাহ বলেন, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-১০-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com